স্টেশনে ফোন হারিয়ে চীনা নাগরিকের আকুতি ও কান্নাকাটির দৃশ্য ভাইরাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ আগস্ট ২০২৫, ২৩:৫৩আপডেট : ১০ আগস্ট ২০২৫, ২৩:৫৩

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে এক চীনা নাগরিকের আর্তনাদ ও কান্নাকাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, ওই ব্যক্তির মোবাইল ফোন ছিনতাইয়ের। শনিবার (৯ আগস্ট) এ ঘটনা ঘটেছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বিদেশি ওই ব্যক্তি স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের উদ্দেশে কিছু একটা বলছেন। এসময় তার আশেপাশে অনেক মানুষ দেখা যায়। এদিকে ওই ভিডিওতে নেটিজেনরা বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। অনেকে মোবাইলটি উদ্ধারে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে রবিবার (১০ আগস্ট) ঢাকা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, চীনা ওই  নাগরিক বিভিন্ন সময় ট্রেনের ছাদে চলাচল করে ভ্লগের কাজ করতেন। যদিও তাকে বিভিন্ন সময় এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এরই মধ্যে শনিবার তিনি ট্রেনের ছাদে চড়ে দৃশ্য ধারণের সময় মোবাইল ফোন হারান। পরে তিনি ট্রেনের নিচে নেমে মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার আকুতি জানান। ওই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ওসি আরও জানান, আমরা সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্তের চেষ্টা করছি। তবে ওই চীনা নাগরিক কোনও অভিযোগ না করায় তার সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। ভুক্তভোগী ব্যক্তি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে কাজ সহজ হতো বলে জানান তিনি।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী