শহর সবুজায়নের কাজে সবরকম সহযোগিতা করবে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ আগস্ট ২০২৫, ১৯:১৭আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৯:১৭

ঢাকা শহরের যেকোনও স্থানে ব্যক্তি বা প্রতিষ্ঠান সবুজায়নের উদ্যোগ নিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বনানীতে ‘জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব–২০২৫’ উদযাপন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক জানান, ঢাকাকে জলবায়ু সহনশীল শহরে পরিণত করতে ইতোমধ্যে মাঠ, পার্ক ও জলাভূমি সংরক্ষণের কাজ শুরু হয়েছে। হাজিপাড়ায় প্রায় ৫ একর মাঠ ও জলাভূমি রক্ষায় কার্যক্রম চলছে এবং ড্যাপের মানচিত্র অনুযায়ী জলকেন্দ্রিক পার্ক ও মাঠ রক্ষায় সচেতনতামূলক বোর্ড স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ছাদ বাগান সম্প্রসারণে আমরা ছাদ বাগান ব্যবস্থাপনা বিষয়ে একটি বুকলেট প্রকাশ করেছি এবং নগরবাসীকে এ বিষয়ে আরও উৎসাহিত করার পরিকল্পনা নিচ্ছি।

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র সহায়তায় বনানী ২০/কে নম্বর রোডের লেকপাড়ের ৫৫ কদমতলা আড্ডা পার্কে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে গ্রিন সেভারস, বনানী সোসাইটি, কদমতলা সংগঠন ও অন্যান্য পরিবেশবাদী ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক আরও জানান, ঢাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষে চলতি বর্ষায় ৫ লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বনানী লেকপাড়ের এই কার্যক্রম সেই লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

কর্মসূচিতে ৫০০টি দেশীয় বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়—এর মধ্যে হিজল ৫৫টি, লেবু ৪৫টি, রজনীগন্ধা ৩০টি, বেলী ৩০টি, গন্ধরাজ ৩৫টি, জবা ৪০টি, আমলকী ৪৫টি, বেল ১০টি, জুঁই ৩০টি, বহেরা ৪০টি, হরতকি ৫টি, চম্পা ৫টি, আগার ৫টি, গোলাপ জাম ৫০টি, আঁশফল ৩৫টি এবং আলু বোখারা ৪০টি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএলসি’র গ্রুপ চিফ ফাইনান্সিয়াল অফিসার মাসুদ করিম মজুমদার, সিএসআর লিড ফারহানা শারমিন, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া দিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, গ্রিন সেভারসের প্রধান নির্বাহী আহসান রনি, ফটোগ্রাফার মাহমুদুর রহমানসহ সংশ্লিষ্ট সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আজকের সবুজায়ন কার্যক্রম জীববৈচিত্র্য সংরক্ষণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী