ঢাকায় ২৫টি স্থায়ী পোস্টার বোর্ড উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ আগস্ট ২০২৫, ২০:১৪আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ২০:১৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় ১০টি নতুন পোস্টার বোর্ড (আয়তন ৫ ফুট বাই ৮ ফুট) এবং সংস্কার করা ১৫টি বিদ্যমান বোর্ড (আয়তন ১৬-২৫ ফুট বাই ৫ ফুট) উদ্বোধন করেছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

রবিবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁও তালতলা বাসট্যান্ডে পোস্টার বোর্ড স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়। 

প্রাথমিকভাবে শহরে বিভিন্ন স্থানে ২৫টি বোর্ড চালু করা হলেও পর্যায়ক্রমে সব ওয়ার্ড, গুরুত্বপূর্ণ মোড়, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্রের সামনে পোস্টার বোর্ড স্থাপন করা হবে।

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, শহরে সৌন্দর্য রক্ষার্থে এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের ও প্রতিষ্ঠানের চাহিদার প্রেক্ষিতে সিটি করপোরেশনের উদ্যোগে পোস্টার লাগানোর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ডিএনসিসি প্রশাসক এসময় জানান, যেকোনও ধরনের রাজনৈতিক এবং বাণিজ্যিক পোস্টার এসব বোর্ডে বিনামূল্যে লাগানো যাবে।

যারা সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ব্যতীত যত্রতত্র পোস্টার লাগিয়ে শহর নোংরা করবেন তাদের বিরুদ্ধে সিটি করপোরেশনের বাণিজ্যিক রেট অনুযায়ী জরিমানা করা হবে বলে জানান প্রশাসক। 

এসময় নগরের শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় রাজনৈতিক নেতারা তাদের শুভাকাঙ্ক্ষীসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা চান ডিএনসিসি প্রশাসক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী