চীনা নাগরিকের ওয়ালেট চুরি, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ আগস্ট ২০২৫, ২০:২৪আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ২০:২৪

রাজধানীতে এক চীনা নাগরিকের ওয়ালেট চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন—সাব্বির (১৯) ও মো. অন্তু (২৭)।

বুধবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত ১৭ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের উত্তর পাশ দিয়ে যাওয়ার সময় চীনা নাগরিকের ওয়ালেট অজ্ঞাত আসামিরা চুরি করে। ওয়ালেটে ছিল নগদ ৩০ হাজার টাকা, ৪০০ মার্কিন ডলার ও পোস্টাল ব্যাংক অব চায়নার একটি ব্যাংক কার্ড। এ ঘটনায় ভুক্তভোগী পর্যটকের বন্ধু জিন্নাতুল বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তকালে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে। পরে গত ২১ আগস্ট রূপনগর থানাধীন চলন্তিকা বস্তি এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এরপর বুধবার (২৭ আগস্ট) মিরপুর-১০ এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে আসামি অন্তুকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া ৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির ও অন্তু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম