জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুরের চেষ্টা, ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ আগস্ট ২০২৫, ১৮:৫০আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৯:৫৪

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালাচ্ছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশের সামনেই কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। এর আগে ফারুক ও রাশেদ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষ হওয়ার পরপরই একদল নেতাকর্মী হামলার চেষ্টা চালায়। 

এক পর্যায়ে জাপার কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে ভেতরের একটি কক্ষে থাকা বেশ কিছু প্রকাশনা সামগ্রী পুড়ে যায়। এ সময় জলকামান দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। অপরদিকে এইচ এম এরশাদের ছবির ফলক ভেঙ্গে ক্ষত-বিক্ষত করা হয়। 

পুলিশ প্রথমে নিরাপত্তা বলয় গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু তা ভেদ করেই তারা সেখানে ঢুকে পড়ে। পরবর্তী সময়ে পুলিশ তাদের ধাওয়া করে। তবে চারিদিকে থেকে আরও নেতাকর্মী জড়ো হচ্ছে। পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে জাপার কার্যালয়ের সামনে পুলিশ ফাঁকা গুলি ছুড়ছে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ প্রথমে নিরবতা দেখালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় হামলাকারীদের ধাওয়া দিয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি পর্যন্ত নিয়ে যায়। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে পাল্টা ধাওয়া করলেও টিকতে না পেরে অলিগলি দিয়ে সরে যায়। তবে হামলার সময় জাতীয় পার্টির কেউ ছিলেন না বলে জানা গেছে। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কী এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি থমথমে।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম