মোহাম্মদপুরে ‘কব্জি কাটা’ গ্রুপের তিন সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০০

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘কব্জি কাটা’ গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা উদ্যান ডি ব্লকের ২ নম্বর রোডে ছিনতাইয়ের সময় হাতেনাতে তাদের গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. রিয়াজ (২৩), মো. হাবিব (১৯) ও মো. শাহিন।

এসআই খোরশেদ আলম বলেন, মোহাম্মদপুরে দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং ‘কব্জি কাটা’ গ্রুপ নানা অপরাধ করে আসছে। সম্প্রতি নবদয় হাউজিং এলাকায় এক কন্টেন্ট ক্রিয়েটরকে তুলে নিয়ে নির্যাতন ও তার আইফোন ছিনতাইয়ের ঘটনায়ও তারা জড়িত। এছাড়া সূচনা এলাকায় অটোরিকশা ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনাতেও তারা সংশ্লিষ্ট বলে স্বীকার করেছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী