রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ অক্টোবর ২০২৫, ১২:৫৩আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১২:৫৩

রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে শেওড়াপাড়ায় ২৬৬ নম্বর মেট্রোরেল পিলারের কাছে এ ঘটনা ঘটে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, দুই থেকে তিনজন ব্যক্তি হঠাৎ এসে বাসে থাকা সব যাত্রীদের নামিয়ে দেয় এবং পরে বাসটিতে আগুন লাগিয়ে দেয়। এ সময় বাসটি মিরপুর থেকে আগারগাঁওয়ের দিকে যাচ্ছিল।

ওসি বলেন, বাসের ‘চেকার’ নিয়োগকে কেন্দ্র করে চলমান বিরোধের জের ধরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নিয়ে অগ্নিসংযোগকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তিনি বলেন, ‘আমরা জেনেছি কয়েকজন যুবক এসে বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত চলে যায়।’

এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বাসটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস এবং পুলিশ জানিয়েছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
রাপা প্লাজার পার্কিংয়ে এডিসের লার্ভা, ডিএসসিসির মশককর্মী বরখাস্ত
আদাবরে নারী মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ
পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা পালনের আহ্বান চীনের 
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা পালনের আহ্বান চীনের 
বক্স অফিসে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’, প্রিভিউতেই আয় ৪.৭ মিলিয়ন ডলার
বক্স অফিসে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’, প্রিভিউতেই আয় ৪.৭ মিলিয়ন ডলার
বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ
বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ
ব্রিকসে হাত ধরাধরি করে মোদি-পুতিন-শির ঐক্যের বার্তা
ব্রিকসে হাত ধরাধরি করে মোদি-পুতিন-শির ঐক্যের বার্তা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন