রাজধানীতে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, চালককে কুপিয়ে আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৫, ০৩:৩৬আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৩:৩৬

রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তান জিপিও এলাকায় যাত্রীবেশে উঠে এক অটোরিকশা চালককে কুপিয়ে গুরুতর আহত করে রিকশাটি ছিনিয়ে নিয়েছে দুই ছিনতাইকারী।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে।

আহত চালকের নাম মেহেদী হাসান (৩৩)। তিনি বরিশাল জেলার কোতোয়ালি উপজেলার হরিনা সোনিয়া গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। বর্তমানে রাজধানীর মুগদায় শামীমের গ্যারেজে থাকেন।

আহতকে হাসপাতালে নিয়ে আসা ওসমান গনি বলেন, "রাত সাড়ে ১১টার দিকে দুইজন ব্যক্তি গুলিস্তান জিপিও মোড় থেকে যাত্রীবেশে ব্যাটারি চালিত অটোরিকশায় ওঠে। কিছু দূর যাওয়ার পর অন্ধকার জায়গায় পৌঁছালে তারা ধারালো অস্ত্র দিয়ে চালককে কুপিয়ে রাস্তায় ফেলে দেয় এবং রিকশাটি নিয়ে পালিয়ে যায়।”

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যরা জানিয়েছেন, আহত মেহেদী বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

/এবি/এস/
সম্পর্কিত
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?