মিরপুর কালশীর বহুতল ভবনের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ অক্টোবর ২০২৫, ২৩:০৮আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১৮:২২

রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী রোড এলাকায় একটি ছয়তলা ভবনের ওপরের তলায় লাগা আগুন প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথম ইউনিট ১০টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফাঁকা ফ্লোরে পরিত্যক্ত মালপত্রে আগুন

আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদর দফতরের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন জানান, “আমরা খবর পাওয়ার পরপরই পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠাই। আগুনের ভয়াবহতা দেখে পরে কুর্মিটোলা ও মিরপুর স্টেশন থেকেও ইউনিট যোগ করা হয়। মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।”

ফায়ার সার্ভিস সদর দফতরের উপপরিচালকের সংবাদ সম্মেলন।

তিনি আরও বলেন, "আগুনটি ভবনের ছয়তলায় লেগেছিল। সেখানে পুরোনো কাগজপত্র, পরিত্যক্ত ফার্নিচার ও অপ্রয়োজনীয় মালামাল রাখা ছিল। ভবনটি আংশিক ফাঁকা ছিল। আগুনের সূত্র এখনও নিশ্চিত নয়।”

এ ঘটনায় কোনও হতাহত নেই উল্লেখ করে এ কর্মকর্তা জানান, "এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নির্ধারণে তদন্ত করা হবে।”

ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও ভবনের ভেতরে ধোঁয়া নিয়ন্ত্রণ ও তাপমাত্রা ঠান্ডা করার কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

/এএজে/এবি/এস/
সম্পর্কিত
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?