আগারগাঁও–কারওয়ান বাজার অংশে মেট্রোরেল চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৯ অক্টোবর ২০২৫, ২৩:২১আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৪০

রাজধানীতে মেট্রোরেলের আগারগাঁও থেকে কারওয়ান বাজার অংশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৯টা থেকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে রাত ৯টা ২০ মিনিটের দিকে ত্রুটি সমাধান হলে ট্রেন উত্তরায় যাত্রা শুরু করে।

মেট্রোরেলের এমআরটি-৬-এর উপ-পরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, বিয়ারিং প্যাড পড়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিছুটা কম্পন হচ্ছিল। তাই আগারগাঁও থেকে কারওয়ান বাজার অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের ঠিক পশ্চিম পাশের পিলার ও উড়ালপথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম নামের এক পথচারী মারা যান। তাৎক্ষণিক মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বিকালে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চালু করা হয়। 

বিয়ারিং প্যাড স্থাপনের পর ২৭ অক্টোবর সকালে পুরো পথে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। তবে ফার্মগেট স্টেশন এলাকায় তিন দিন ধরে ট্রেনের গতি কমিয়ে চালানো হয়।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী