রাজধানীতে আ. লীগের ৭ নেতা-কর্মী গ্রেফতার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ নভেম্বর ২০২৫, ১৫:২১আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১৫:২১

রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ নভেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন—নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা ওরফে ঝুমা তালুকদার (৪০), সাভার উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ (৫২), ভাষানটেক থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আলী মোল্লা (৫৪), আওয়ামী লীগ কর্মী জুবায়ের হোসেন ওরফে মামুন (৪৮), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফ সিদ্দিকী (৫১), আওয়ামী লীগ কর্মী মো. রমজান (৪৭) ও রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ ভুঁইয়া (৪৯)।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল আনুমানিক ৫টার দিকে ডিবি মিরপুর বিভাগ হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নাসির আহমেদকে ও রাত আনুমানিক ১০টার দিকে ভাটারা থানার বারিধারা এলাকা থেকে হাসান আলী মোল্লাকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে ডিবি মতিঝিল বিভাগের একটি দল পল্টন থানাধীন গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে আশরাফ সিদ্দিকী ও মো. রমজানকে গ্রেফতার করে।

অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ডিবি মতিঝিল বিভাগ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোশারফ ভূইয়াকে ও একই সময় আদাবর থানাধীন শ্যামলী আবাসিক এলাকা থেকে জুবায়ের হোসেন ওরফে মামুনকে গ্রেফতার করে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। 

এছাড়াও, বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে জান্নাতুল ফেরদৌস ঝুমা ওরফে ঝুমা তালুকদারকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ডিবি।

/আইএ/এমকেএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম