নতুন ওয়ার্ডের অবকাঠামো-ড্রেনেজ ব্যবস্থার কাজ করবে ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮

নতুন যুক্ত হওয়া ওয়ার্ডে অবকাঠামো-ড্রেনেজ ব্যবস্থার কাজ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সে লক্ষে নতুন একটি কমিটি গঠন করেছে সংস্থাটি।

শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ একটি দফতর আদেশ জারি করে এই কমিটি অনুমোদন দিয়েছেন।

সচিব মোহাম্মদ নাছিম আহমেদ জানিয়েছেন, ডিএসসিসির আওতাধীন নবযুক্ত ৮টি ইউনিয়নের মধ্যে নাসিরাবাদ, দক্ষিণগাঁও, ডেমরা ও মান্ডা এলাকার অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। গঠিত কমিটি কাজের পরিমাপ যাচাই করে সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়িত্ব নির্ধারণ ও যাবতীয় বিষয়ে প্রতিবেদন দাখিল করবে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির অঞ্চল ১০-এর নির্বাহী প্রকৌশলীকে। পাশাপাশি কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামকে।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি