ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর ‘জামায়াতের হামলা’, প্রতিবাদে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬

খুলনা ও ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের ওপর জামায়াতে ইসলামীর কর্মীরা হামলা চালিয়েছেন অভিযোগ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী দফতর সম্পাদক বরকত উল্লাহ লতিফ বলেন, মঙ্গলবার বেলা ১১টায় খুলনা-১ আসনের প্রার্থী মাওলানা আবু সাইদের সমর্থনে প্রচার চালানোর সময় দাকোপের লক্ষ্মীখোলা গ্রামে নারী কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। স্থানীয় জামায়াত নেতা হরমুজ শেখ, ইলিয়াস ও আমানুল্লাহর নেতৃত্বে এই হামলা হয়।

তিনি আরও বলেন, ‘মহিলা ইউনিটের প্রধান রোজিনা বেগমসহ কমপক্ষে ১১–১২ জন নারীকে ঘরে আটকে রেখে গালিগালাজ ও শারীরিক লাঞ্ছনা করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

বক্তব্যে গত ২৮ জানুয়ারির আরেকটি ঘটনার উল্লেখ করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘ভোলা-৪ আসনে হাতপাখার প্রার্থীর মেয়ে মারিয়া কামালের ওপর জামায়াত নেতা সোহেল ও আলাউদ্দিনের নেতৃত্বে হামলা চালানো হয়। আমরা তখনও প্রতিবাদ জানিয়েছিলাম। দুঃখের বিষয়, একটি ইসলামপন্থি সংগঠন হয়েও জামায়াত তাদের উগ্র কর্মীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। এর ফলে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।’

সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি শওকত ওসমান বলেন, ‘জামায়াতের কিছু উগ্র কর্মী সীমা অতিক্রম করেছে। হাতপাখার গণজোয়ারে ভীত হয়ে তারা নারীদের ওপর হামলা চালাচ্ছে, যা চরম ধৃষ্টতা। জামায়াত আমিরের উচিত, তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণে রাখা ও সংশোধন করা।’

ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেসার উদ্দিন হুজাইফের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী শ্রমিক আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ শাহাদাত হোসেন, ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি হাফেজ মুস্তাইজ বিল্লাহ প্রমুখ।

/এএইচএস/এফআর/
সম্পর্কিত
জামায়াত আমিরের প্রশ্ন, দেশ কোন পথে?
শুধু বাংলাদেশের নয়, ঢাকা হবে ইসলামী আন্দোলন ও রাষ্ট্রের রাজধানী: এমপি মাসুদ
আ.লীগ সন্ত্রাসী-ফ্যাসিস্টদের ক্লাব, বিএনপিকেও শিক্ষা নিতে হবে: গোলাম পরোয়ার
সর্বশেষ খবর
বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই
বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই
বিশ্ব স্ট্রোক দিবস: দেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, প্রবাসেও বাড়ছে ঝুঁকি
বিশ্ব স্ট্রোক দিবস: দেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, প্রবাসেও বাড়ছে ঝুঁকি
টিভিতে আজকের খেলা (২৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ অক্টোবর, ২০২৬)
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো