ঈদের দিন হাতিরঝিলে মানুষের ঢল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৬, ১৬:৪১ আপডেট : ২১ মার্চ ২০২৬, ১৬:৪১

ঈদ মানে খুশির জোয়ার, ঈদ মানে আনন্দ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ (শনিবার) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ করার জন্য ইতিমধ্যে রাজধানী ছেড়েছেন লাখ লাখ মানুষ। তবে, স্থায়ী বাসিন্দা ছাড়াও রাজধানীতে রয়ে গেছেন অনেকে।

ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছেন তারা। কেউ যাচ্ছেন চিড়িয়াখানায়, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন রাজধানীর হাতিরঝিল এলাকায়। শনিবার (২১ মার্চ) বিকালে হাতিরঝিল এলাকায় উপচে পড়া ভিড় দেখা গেছে।

11
 
সরেজমিনে দেখা যায়, রাজধানীর অন্যতম বিনোদন স্পষ্ট হয়ে যাওয়া হাতিরঝিলে লোকারণ্য। পুরো হাতিরঝিল এলাকাতে বিনোদন পিয়াসু মানুষের ভিড়। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধু অথবা বান্ধবীকে নিয়ে, কেউবা প্রেমিক যুগল। কেউ সবুজ আঙিনায় বসে কথা বলছেন, কেউ বা কফিশপে, কেউবা গাছের তলায়, কেউ বা ভাসমান ব্রিজে।

হাতিরঝিলের রামপুরার অংশে বেড়াতে এসেছেন আবু কাওসার। তিনি বলেন, “গ্রামের বাড়িতেও যাওয়া হয়নি। তাই পরিবার নিয়ে হাতিরঝিলে ঘুরতে এসেছি।” আফতাবনগরের এ বাসিন্দা বলেন, “আমরা সময় পেলেই হাতিরঝিলে আসি। এছাড়া আমাদের অন্য কোথাও যাওয়ার জায়গাও নেই।”

কথা হয় ইসলাম আলী নামের অপর আরেকজনের সঙ্গে। তিনিও এসেছেন পরিবার নিয়ে। রামপুরা থেকে আসা ইসলাম বলেন, “আমাদের এ এলাকার লোকজনের জন্য হাতিরঝিল ছাড়া আর কিছুই নেই। তাই যেকোনো উৎসব, ছটি পেলেই আমরা আসি।”

/আইএ/এবিএম/
সম্পর্কিত
বড় বড় অবকাঠামোর আগে ঢাকাকে বাসযোগ্য করতে চান ইশরাক
রাজধানী‌তে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পি‌টি‌য়ে হত্যার অভিযোগ
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বাধা ‘আইনের মারপ্যাঁচ’, বাড়ছে অপরাধ
সর্বশেষ খবর
রেলওয়ের আয় বাড়াতে নতুন নির্দেশনা
রেলওয়ের আয় বাড়াতে নতুন নির্দেশনা
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে বিএনসিসি-আনসার-ভিডিপির প্রশিক্ষণ
জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে বিএনসিসি-আনসার-ভিডিপির প্রশিক্ষণ
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল