যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— শিরিন আক্তার ওরফে সুমাইয়া (২৫), আ. গাফফার সরকার (৪৫), বিল্লাল (৩৮), জেহাদ (২০), ইয়াসিন বাবু (২৬), আপন (৩০), কামাল (৩৫), মো. ইয়াছিন (২৬), মো. সাদ্দাম (৩২), মো. আল আমিন হোসেন (২৮), মকবুল হোসেন (৪০), জুবায়ের আহম্মেদ ইমন (২৮), মিরাজ (১৯) ও মো. মামুন মিয়া (২৪)।
এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা, দুটি সুইচ গিয়ার, একটি লোহার চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, রবিবার (২৯ মার্চ) পুলিশ যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নানা অপরাধে ১৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।









