মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
০৯ এপ্রিল ২০২৬, ১৫:১৮আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১৫:১৮

রাজধানীর বিমানবন্দর এলাকায় মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন শ্রী স্বপন কুমার সরকার (৫৫) নামে এক ব্যক্তি। বুধবার (৮ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। 

স্বপন বগুড়া জেলার সোনাতলা উপজেলার উত্তর বাঁশকাটা গ্রামের রমেশ চন্দ্র সরকারের ছেলে। তিনি একটি ট্রাভেলস ব্যাবসার সঙ্গে জড়িত ছিলেন। 

সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাড়ির এসআই মুহাম্মদ আব্দুর রাজ্জাক। 

তিনি বলেন, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে র‌্যাব হেড কোয়াটারের পাশে বিমানবন্দর স্টেশনের দক্ষিণ দিকে রেল লাইনের ওপর মোবাইলে কথা বলা অবস্থায় হাঁটছিলেন স্বপন কুমার। এ সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন এলে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। 

এসআই আরও জানান, সংবাদ পেয়ে রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রকৃয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

/এআইবি/এসএন‌কে/এমএএল/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী