কাঁটাবনে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১০ এপ্রিল ২০২৬, ১০:৪৫আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৬

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবন ঢালে একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অ‌গ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডের সাত তলা ভবনের দোতলায় আগুন লাগে। 

ফায়ার সা‌র্ভিসের চার‌টি ইউনিট গি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ভব‌নের ছা‌দে ৭ জন আটকা প‌ড়ে‌ছি‌লেন। ফায়ার ফাইটাররা তা‌দের নিরাপ‌দে না‌মি‌য়ে আনেন। 

ফায়ার সা‌র্ভিস সদর দফতরের মি‌ডিয়া সে‌লের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ব‌লেন, সকাল ৮টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনের সংকুচিত সিঁড়ির কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়। 

তি‌নি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভব‌নের ছা‌দে আটকা পড়া ৭ জন‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে।  

/এসএন‌কে/এমএএল/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম