গুলিস্তানে ১১৭টি চোরাই মোবাইলসহ গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৬, ২৩:১৭আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ২৩:১৭

রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে ১১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও বাটন ফোনসহ একজনকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. জহুরুল ইসলাম (৩৮)। পুলিশের দাবি, গ্রেফতার হওয়া জহুরুল মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, গোপন খবরে শনিবার গভীর রাতে গুলিস্তান এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় ১১৭টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল এবং ২০টি পুরোনো মোবাইল চার্জারসহ একজনকে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১২ হাজার ৩০০ টাকা। পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত জহুরুল জানান, তিনি দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাইয়ের মোবাইল স্বল্পমূল্যে কিনে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

/আইএ/এবিএম/
সম্পর্কিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
একজনের পাসপোর্টে আরেক নারীকে ইতালিতে প্রেরণ, গ্রেফতার ৭
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
একজনের পাসপোর্টে আরেক নারীকে ইতালিতে প্রেরণ, গ্রেফতার ৭
একজনের পাসপোর্টে আরেক নারীকে ইতালিতে প্রেরণ, গ্রেফতার ৭
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী