ছেলের ছুরিকাঘাতে বাবার খুন হওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৬, ১৭:১৮আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৮:০৭

রাজধানীর ডেমরায় ছেলের ছুরিকাঘাতে ইসরাফিল (৫৫) নামে এক বাবা মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ডেমরার উত্তর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত নূর হোসেন (১৬) পলাতক রয়েছেন।

নিহত ইসরাফিল নারায়ণগঞ্জ সোনারগাঁ সুতাপাড়া গ্রামের মৃত আব্দুল হালিম মিয়ার ছেলে‌। বর্তমানে ডেমরা উত্তর বাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

নিহতের স্বজনদের অভিযোগ, ইসরাফিল নেশা করতো। নেশার টাকা না চাওয়া নিয়ে ছেলের সঙ্গে হওয়া বাগবিতণ্ডা ও ধস্তাধস্তিতে নিজ হাতে থাকা ছুরিতে প্রাণ হারিয়েছেন ওই বাবা।

সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার এসআই আব্দুল মজিদ বলেন, “খবর পেয়ে বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য দুপুর পৌনে ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়।”

তিনি আরও বলেন, “মৃত ইসরাফিল তার স্ত্রীর কাছে নেশার টাকা চান। বিষয়টিকে কেন্দ্র করে ছোট ছেলে নূর হোসেনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইসরাফিলের বুকে ছুরিকাঘাত করে ছেলে। এতে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি।”

নিহতের দূর সম্পর্কের ভাগ্নে জীবন খন্দকার বলেন, “আমার খালু ইসরাফিল নেশা করতো। খালার কাছে নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে নূরের সঙ্গে তর্কবিতর্ক ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে খালুর হাতে থাকা ছুরিতে আঘাত পেয়ে তিনি মারা যান।” 

নিহতের স্ত্রী সুরিয়া বেগম বলেন, “সকালে তিনি আমার কাছে নেশার টাকা চান। এ নিয়ে ছোট ছেলের সঙ্গে তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তি হয়। ওই সময় ইসরাফিলের হাতেই ছুরি ছিল। ধস্তাধস্তির একপর্যায়ে ওই ছুরি তার বুকে লেগে তিনি মারা যান।”

/আইএ/এআইবি/এবিএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের