রাজধানীর ওয়ারী বিভাগে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১৩ এপ্রিল) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, আজ নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে যাত্রাবাড়ী থানার ১৯ জন, কদমতলী থানার ১৫ জন, শ্যামপুর থানার ৪ জন, ডেমরা থানার পাঁচজন, গেন্ডারিয়া থানার চারজন ও ওয়ারী থানার একজন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।









