৩০০ ফিটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৬, ১৯:৩০আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৯:৩০

নারায়গঞ্জের রূপগঞ্জ ৩০০ ফিটের জলসিঁড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (২৬ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রিফাত (২০) ও সাব্বির (২২)। তার দু’জনেই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার শেকেরকান্দী গ্রামে। 

জানা গেছে, বাঞ্ছারামপুর থেকে দুই বন্ধু মোটরসাইকেলযোগে ঢাকায় আসছিলেন। তারা রূপগঞ্জের ৩০০ ফিটের জলসিঁড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে ওই দু’জন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে স্থানীয় চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টা ১০ মিনিটে রিফাত ও সোয়া ৬টার দিকে সাব্বিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ দু’টি ময়নাতদন্তের ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

/এআইবি/এসএনকে/এবিএম/
সম্পর্কিত
বংশালের ঐতিহাসিক পুকুর পাড় সংরক্ষণের উদ্যোগ ডিএসসিসি প্রশাসকের  
বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশফার্মগেটের ওভারব্রিজ এখন হকারমুক্ত, নজরদারি রাখার আশ্বাস ডিসির
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
সর্বশেষ খবর
ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার ও তার সহযোগী হাতেনাতে আটক
ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার ও তার সহযোগী হাতেনাতে আটক
কম খরচে ঘুরে আসুন ভৈরব নদের তীরের ১১ শিব মন্দির
কম খরচে ঘুরে আসুন ভৈরব নদের তীরের ১১ শিব মন্দির
সরকারি নির্দেশে পোস্টের রিচ কমালে ব্যবহারকারীকে জানিয়ে দেবে এক্স
সরকারি নির্দেশে পোস্টের রিচ কমালে ব্যবহারকারীকে জানিয়ে দেবে এক্স
বিমানসেনা নিয়োগ দেবে বিমান বাহিনী, আবেদনের বাকি ৩ দিন
বিমানসেনা নিয়োগ দেবে বিমান বাহিনী, আবেদনের বাকি ৩ দিন
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার