রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে এক ভারতীয় নারীর লাশ উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। নিহতের নাম, শামীম সালিম কাসিম (৬৭)
এর আগে, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বারিধারা পার্করোড থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ইউনাটেড হাসপাতালে নেওয়া হয়। যাচাই-বাছাই শেষে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন হাসপাতালটির দায়িত্বরত চিকিৎসক।
গুলশান থানার এসআই আব্দুল আলীম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক। সকাল সাড়ে ৯টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছি। লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালে পাঠাচ্ছি।”
আব্দুল আলীম বলেন, “ঘটনাস্থল বারিধারা পার্করোড। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গেছেন। তারা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন।”