আগারগাঁওয়ে গৃহবধূকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ মে ২০২৬, ১৩:৫৩ আপডেট : ০১ মে ২০২৬, ১৩:৫৩

রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের অফিসের সামনের রাস্তায় রিকশা আরোহী শিল্পী বেগম (৪০) কে ছুরিকাঘাতে আহত করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই। 

রাজধানীর আগারগাঁওয়ে ছিনতাইকারীদের হামলায় শিল্পী বেগম (৪০) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। শুক্রবার (১ মে) ভোর সাড়ে চারটার দিকে নির্বাচন কমিশন অফিসের সামনে এ ঘটনা ঘটে।

আহতকে প্রথমে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের বাসা কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় পুরাতন সোনালী ব্যাংকের মোড়ে। 

আহতের স্বামী আব্দুল হক জানান, তার অসুস্থ মা মরিয়ম বেগমের চিকিৎসার জন্য শিল্পী বেগম ২৫ হাজার টাকা নিয়ে হাসপাতালে আসছিলেন। পথে ৫-৬ জন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে তাকে কুপিয়ে টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। 

তিনি আরও জানান, আহত শিল্পী বেগমকে চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়েছে। আর তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত নারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

 

 

 

 

 

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দিতে হবে কবি-সাহিত্যিক-শিল্পীদের: গোলাম পরওয়ার
রাজধানীতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগকর্মী হৃদয় গ্রেফতার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
‘ভারত সামিটে’ ১১৫ বিদেশি বক্তাকে প্রবেশে বাধা দিল্লির
‘ভারত সামিটে’ ১১৫ বিদেশি বক্তাকে প্রবেশে বাধা দিল্লির
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে ডুবিয়ে দেওয়া হলো এক সময়ের দ্রুততম জাহাজ
কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে ডুবিয়ে দেওয়া হলো এক সময়ের দ্রুততম জাহাজ