হাতিরঝিলের স্পিডব্রেকার এখন মরণফাঁদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৬, ২৩:১৩ আপডেট : ২৫ মে ২০২৬, ২৩:২৩

মনোরম সৌন্দর্যের প্রতীক হয়ে ওঠা হাতিরঝিল কেবল বিনোদনকেন্দ্রই নয়, বরং এটি রাজধানীর প্রধানতম যোগাযোগ মাধ্যমগুলোর একটি। প্রতিদিন লাখ লাখ নগরবাসী যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে এবং নির্মল পরিবেশ উপভোগ করতে এর চারপাশের নান্দনিক রাস্তা ও ওয়াকওয়ে ব্যবহার করেন। তবে, বর্তমানে হাতিরঝিলের রাস্তাগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে।

দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে হাতিরঝিলের বিভিন্ন স্পিডব্রেকারে দৃশ্যমান কোনও মার্কিং নেই, যা অনেক সময়ই চালকের চোখ এড়িয়ে যাচ্ছে। ফলে ঘটছে মারাত্মক সব দুর্ঘটনা। সম্প্রতি এমনই একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ডিজিটালের চিফ রিপোর্টার রাশিদুল হাসান।

গতকাল রবিবার দুপুরে হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল চালানোর সময় একটি স্পিডব্রেকারের পাশে দুর্ঘটনার শিকার হন রাশিদুল। এতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় চালকদের অভিযোগ, হাতিরঝিলের অনেক স্পিডব্রেকারে সাদা রঙ নেই। কোথাও আবার কোনও সতর্কতামূলক চিহ্নই নেই। ফলে রাতে কিংবা বৃষ্টির সময় এগুলো দেখা আরও কঠিন হয়ে পড়ে। এমনকি, দিনের বেলায়ও দূর থেকে বোঝা কঠিন হয়ে যায়।
 
সোমবার (২৫ মে) দুপুরে সরেজমিন দেখা যায়, স্পিডব্রেকার যে আছে দূর থেকে তা বোঝার উপায় নেই। এতে দ্রুতগতির যানবাহন হঠাৎ নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা তৈরি হচ্ছে।

এ বিষয়ে রাজউকের প্রধান প্রকৌশলী মোজাফফর উদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, ব্যস্ত এই সড়কে প্রতিদিন হাজারও যানবাহন চলাচল করে। তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত স্পিডব্রেকারগুলোতে নতুন করে রং করা, প্রতিফলক বসানো এবং সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা জরুরি।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
বড় বড় অবকাঠামোর আগে ঢাকাকে বাসযোগ্য করতে চান ইশরাক
রাজধানী‌তে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পি‌টি‌য়ে হত্যার অভিযোগ
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বাধা ‘আইনের মারপ্যাঁচ’, বাড়ছে অপরাধ
সর্বশেষ খবর
রেলওয়ের আয় বাড়াতে নতুন নির্দেশনা
রেলওয়ের আয় বাড়াতে নতুন নির্দেশনা
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে বিএনসিসি-আনসার-ভিডিপির প্রশিক্ষণ
জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে বিএনসিসি-আনসার-ভিডিপির প্রশিক্ষণ
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল