ফাঁকা ঢাকায় বেপরোয়া চলাচল, আহত শতাধিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৬, ১৯:০২আপডেট : ২৮ মে ২০২৬, ১৯:০২

পবিত্র ঈদুল আজহার ছুটিতে কর্মব্যস্ত নগরী ঢাকার চিরচেনা কোলাহল যেন হঠাৎ থমকে গেছে। যানজট, মানুষের ভিড় আর ব্যস্ততায় মুখর থাকা রাজধানী এখন নীরব ও ফাঁকা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে নগরবাসীর বড় একটি অংশ গ্রামে ছুটে যাওয়ায় জনশূন্য হয়ে পড়েছে সড়ক ও জনসমাগমস্থলগুলো। এই ফাঁকা সড়কে বেপরোয়া চলাচল করছে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা।

বেপরোয়া চলাচল করতে গিয়ে গতকাল বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৮ মে) বিকাল পর্যন্ত বিভিন্নভাবে আহত হয়ে ১২০ জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। মারাও গেছেন একজন। আহতদের মধ্যে গুরুতর থাকায় প্রায় ৮০ জনকে ভর্তি করা হয়েছে।

নিটোরের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার জীবনানন্দ হালদার এসব তথ্য জানান।

তিনি বলেন, “গতকাল রাত ১২টা থেকে আজ বিকাল ৪টা পর্যন্ত আমাদের এখানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১২০ জন রোগী এসেছে।”

এই চিকিৎসক আরও বলেন, “আহতদের মধ্যে অধিকাংশই মোটরসাইকেল আরোহী। এছাড়া অটোরিকশার চালক ও আরোহীও দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এসব রোগীদের বেশিরভাগই রাজধানীর বিভিন্ন স্থান থেকে এসেছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া একজন রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর মারা যায়।”

/এসএনকে/এবিএম/
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সাইকেলে চড়ে জুমার নামাজে যাওয়ার পথে শিক্ষক নিহত
সর্বশেষ খবর
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস