কলাবাগানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ জুন ২০২৬, ১৮:৩৫আপডেট : ১৯ জুন ২০২৬, ১৮:৩৫

রাজধানীর কলাবাগানে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে মো. ইয়াছিন (৩৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে কলাবাগান থানার ভূতের গলি মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চাঙ্গীরগাঁও গ্রামের বাসিন্দা এবং মো. হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, নির্মাণাধীন ভবনের ছয়তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন ইয়াছিন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

নিহতের সহকর্মী ছায়েদুল জানান, ছয়তলায় কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান ইয়াছিন। গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, এর একদিন আগে বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে নিচে পড়ে মো. ফাহিম মিয়া (২৮) নামে এক রডমিস্ত্রির মৃত্যু হয়।

/এআইবি/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
‘অতীতে মানুষ রাস্তার জন্য জমি দিতো, এখন সরকারি জমি দখল হয়’ 
ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা ও গ্রাহকদের পাল্টাপাল্টি অবস্থান
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
সর্বশেষ খবর
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান
৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান
রাশিয়ার হামলায় ঘর হারালেন টেনিস তারকা, টিকে রইলো যে তোয়ালে
রাশিয়ার হামলায় ঘর হারালেন টেনিস তারকা, টিকে রইলো যে তোয়ালে
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন