কচুক্ষেতে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, কয়েকজন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৬, ১৩:৫৯আপডেট : ২০ জুন ২০২৬, ১৫:৫৭

রাজধানীর কচুক্ষেত এলাকায় গার্মেন্টস খোলা ও বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন গার্মেন্টস কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকালে ইনফর্ম টেক্সটাইলসের শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভাষানটেক থানার ডিউটি অফিসার সালমা আক্তার জানান, কয়েকদিন ধরে কচুক্ষেতে ইনফর্ম টেক্সটাইলসের শ্রমিকদের সঙ্গে শ্রম অসন্তোষ চলছিল। শনিবার সকালে শ্রমিকরা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন, ঈদের আগে তাদের ছুটিতে পাঠানো হয়। পরে ৬ তারিখে কাজে এসে তারা কারখানায় তালা ঝুলতে দেখেন। তাদের দাবি, মালিকপক্ষ কারখানাটি অন্যত্র বিক্রি করে দিয়েছে, তবে তাদের সঙ্গে কোনও যোগাযোগ বা বেতন পরিশোধ করা হয়নি।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন পরিশোধ ও কারখানা পুনরায় চালুর দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

/আইএ/এমএএল/
সম্পর্কিত
মতিঝিলে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জন গ্রেফতার
এবার পুলিশের মামলার আসামি ২৯০ গ্রামবাসী, পুরুষশূন্য কয়েক গ্রাম
যাত্রাবাড়ী থানা থেকে পালালো রিমান্ডে থাকা নারী আসামি
সর্বশেষ খবর
রাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
রাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
টিভিতে আজকের খেলা (২৮ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ আগস্ট, ২০২৬)
রংপুরে ৪ খুন, তদন্ত নিয়ে অসন্তোষ গোলাম পরওয়ারের
রংপুরে ৪ খুন, তদন্ত নিয়ে অসন্তোষ গোলাম পরওয়ারের
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন