গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে দোকান কর্মচারী, খোয়ালেন লাখ টাকা  

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ জুলাই ২০২৬, ২১:৪১আপডেট : ০৯ জুলাই ২০২৬, ২১:৪১

রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খুইয়েছেন আয়নাল হক তুহিন (৫০) নামের একজন দোকান কর্মচারী। তিনি নারায়ণগঞ্জের একটি সিরামিক দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে গুলিস্তানের শহীদ আহাদ পুলিশ বক্সের সামনে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, অচেতন ওই ব্যাক্তি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অচেতন তুহিনের ছোট ভাই মো. তারিক জানান, তার বড় ভাই নারায়ণগঞ্জে একটি সিরামিক দোকানের কর্মচারী। সকালে তিনি মালামাল কেনার জন্য লাখ টাকা নিয়ে নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী বাসে করে গুলিস্তানে যাচ্ছিলেন। পরে তারা সংবাদ পান দুপুরে গুলিস্তান বাসস্ট্যান্ড শহীদ আহাদ পুলিশ বক্সের সামনে অচেতন অবস্থায় পড়েছিলেন তুহিন। সেখান থেকে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে পিজি হাসপাতালে নিয়ে যায় এবং তার ব্যবহৃত মোবাইল থেকে দোকান মালিককে সংবাদ দেয়। সেই সংবাদ পেয়ে পিজি হাসপাতাল থেকে তাকে উদ্ধার করে বিকাল ৫টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। তার সঙ্গে থাকা টাকাগুলো পাওয়া যায়নি।

স্বজনরা ধারণা করছেন, অজ্ঞান পার্টির সদস্যরা অচেতন করে তার সঙ্গে থাকা টাকাগুলো নিয়ে গেছে।

অচেতন আয়নাল হক তুহিন নারায়ণগঞ্জ বন্দর উপজেলার রসুলপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

/এআইবি/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
মেট্রো স্টেশনের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির মোবাইল কোর্ট
মেট্রোরেলের চার স্টেশনে উচ্ছেদ অভিযান
রেল স্টেশনে হারিয়ে ফেলা সন্তানকে ফিরে পেলেন বাবা
সর্বশেষ খবর
নির্দেশের আগেই প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, তদন্তে কমিটি
নির্দেশের আগেই প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, তদন্তে কমিটি
আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা-ভাঙচুর, ৬ পুলিশসহ আহত ১২
আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা-ভাঙচুর, ৬ পুলিশসহ আহত ১২
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
নবায়নযোগ্য জ্বালানি নীতিতে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির দাবি
নবায়নযোগ্য জ্বালানি নীতিতে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির দাবি
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা