উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৬, ১৫:২২আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৫:২২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল ৮ এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তর খান রাজাবাড়ি এসটিএস এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই এলাকা পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেনের ওপরে হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (২ আগস্ট) বেলা ৩টার দিকে ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

হামলার বিষয়ে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ওই এলাকার পরিচ্ছন্নকর্মী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকার সন্ত্রাসীরা আক্রমণ করেছে এবং তারা প্রশাসক ও এমপির ওপর হামলা করেছে। এছাড়া পুলিশ উপকমিশনারের ওপরও হামলা করা হয়।

বেলা ৩‌টা‌ ৭ মিনিটে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা বলেন, প্রশাসক ও এমপি মহোদয়ের সঙ্গে আমরা এখন হাসপাতালের দিকে রওনা দিচ্ছি। চিকিৎসা নেওয়া শেষে বিস্তারিত ঘটনা জানাবো।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
আল্লামা ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা
ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: গ্রেফতার ৬ জন রিমান্ডে
রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, খেলনা পিস্তল-ওয়াকিটকিসহ গ্রেফতার ৬
সর্বশেষ খবর
ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর, ঢাকার বাতাসও কি দায়ী?
ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর, ঢাকার বাতাসও কি দায়ী?
ম্যারাডোনার পর যেমন বদলে ছিল আর্জেন্টিনা, মেসির পরও কি বদলাবে?
ম্যারাডোনার পর যেমন বদলে ছিল আর্জেন্টিনা, মেসির পরও কি বদলাবে?
শাকিবের পর এবার মিমির ‘তাণ্ডব’
শাকিবের পর এবার মিমির ‘তাণ্ডব’
ছোট ঘটনা মানেই ভবিষ্যতে বিশাল কিছু ঘটবে? ‘বাটারফ্লাই ইফেক্ট’ আসলে কী?
ছোট ঘটনা মানেই ভবিষ্যতে বিশাল কিছু ঘটবে? ‘বাটারফ্লাই ইফেক্ট’ আসলে কী?
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি