গাফিলতি পেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ আগস্ট ২০২৬, ১৯:১১আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৯:১১

নাগরিক সেবায় বিন্দুমাত্র গাফিলতি পেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।

বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর সায়েন্সল্যাব ও সিটি কলেজ এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, সড়কবাতি, রাজস্ব আদায় এবং ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে ওই প্রেস ব্রিফিং করেন ডিএসসিসি প্রশাসক।

তিনি বলেন, ‘এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত একদিন আমি ডিএসসিসির যেকোনও এলাকায় হঠাৎ পরিদর্শনে যাব। সেখানে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, রাজস্ব, সড়কবাতি ও প্রকৌশলসহ সব সেবার মান যাচাই করা হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে বা পানি জমিয়ে এডিস মশার লার্ভা সৃষ্টির পরিবেশ তৈরি করলে আইন অনুযায়ী কঠোর জরিমানা করা হবে।’

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘সবার সচেতনতা ও সমন্বিত সহযোগিতায় আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি ‘ক্লিন ও গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে চাই। শুধু নগর ভবনে বসে থেকে ঢাকা দক্ষিণের মতো বিশাল এলাকা কার্যকরভাবে পরিচালনা সম্ভব নয়। সে কারণেই আমরা অঞ্চলভিত্তিক গণশুনানি চালু করেছি। সরাসরি এলাকায় গিয়ে নাগরিকদের সমস্যার কথা শুনেছি ও পরামর্শ নিয়েছি এবং সেই অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত ৫ মাস ধরে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ নাগরিক—উভয়পক্ষকেই সচেতন হতে অনুরোধ ও সহযোগিতা কামনা করেছি। আমার মনে হয়, এখন চূড়ান্তভাবে মাঠে নেমে তদারকি করার সময় এসেছে।’

অভিযানকালে প্রশাসক ফুটপাত, বিভিন্ন স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় ট্রেড লাইসেন্স পরীক্ষা করা হয় এবং ফুটপাতে অবৈধভাবে বসানো ভ্রাম্যমাণ দোকান বাজেয়াপ্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

সমন্বিত অভিযানের পাশাপাশি ডিএসসিসির ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় এ হোসাইন বিল্ডার নামে এক ভবন মালিককে দণ্ডবিধির ২৬৯ ধারায় ১ লাখ টাকা জরিমানা (অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড) করা হয়।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ‘রসুইরেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় ১০ হাজার টাকা এবং ফুটপাতে অবৈধ পার্কিংয়ের জন্য ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই সমন্বিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

 

/এমকে/এনআই/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বর্ষায় টবের গাছে ছত্রাকের উৎপাত? কাজে আসবে ৩ ঘরোয়া কৌশল
বর্ষায় টবের গাছে ছত্রাকের উৎপাত? কাজে আসবে ৩ ঘরোয়া কৌশল
স্মুদি পেরিয়ে এ বার কফির কাপে কলা, ‘বানানা কফি’-তে নতুন উন্মাদনা
স্মুদি পেরিয়ে এ বার কফির কাপে কলা, ‘বানানা কফি’-তে নতুন উন্মাদনা
ঈদে মিলাদুন্নবীতে থাকছে যেসব আয়োজন
ঈদে মিলাদুন্নবীতে থাকছে যেসব আয়োজন
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক