ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৬, ১৪:৫০ আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৫:১৮

ঢাকা-১৩ আসনের স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চলাচল বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ওই আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের নির্দেশে সোমবার (৩১ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাটারিচালিত অটোরিকশা এবং অবৈধভাবে ব্যাটারি চার্জিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে।  

আজ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার ঢাকা-১৩ আসনের টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার যানজট এবং ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ে অভিযোগ করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ববি হাজ্জাজ।

এর পরিপ্রেক্ষিতে রবিবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে ব্যাটারি চার্জিংয়ে ব্যবহৃত সরঞ্জাম ও বৈদ্যুতিক সংযোগ অপসারণ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ববি হাজ্জাজ বলেন, ‘টাউন হল সভা শুধু অভিযোগ শোনার আয়োজন নয়; নাগরিকদের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের একটি কার্যকর প্ল্যাটফর্ম। জনগণ যে সমস্যার কথা বলেছেন, সেটি সমাধানে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি।’

তিনি বলেন, ‘ঢাকা-১৩-এর মানুষের স্বাভাবিক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।’

জনগণের সমস্যা সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘নাগরিকদের অভিযোগ ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ঢাকা-১৩-কে আরও বসবাসযোগ্য ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বলা হয়, টাউন হল সভায় উত্থাপিত অভিযোগের পর দ্রুত অভিযান পরিচালনা হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

/এমএমএ/আইএএম/
সম্পর্কিত
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
গুলশান-বনানী পূজামণ্ডপ জলজ ভাবনায় হারিয়ে যেতে বসা নদী ও জীবন-সংস্কৃতির আখ্যান
সর্বশেষ খবর
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
পূজার ভিড়ে দমবন্ধ লাগলে আতঙ্ক সামলাবেন কী ভাবে?
পূজার ভিড়ে দমবন্ধ লাগলে আতঙ্ক সামলাবেন কী ভাবে?
কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিনের সময় দিলেন প্রধানমন্ত্রী
কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিনের সময় দিলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে হতাহতের ঘটনায় জামায়াতের শোক 
কক্সবাজারে রিসোর্টে আগুনে হতাহতের ঘটনায় জামায়াতের শোক 
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক