রাজধানীতে ৯ স্থা‌নে ককটেল বিস্ফোরণ, দুই বাসে আগুন

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩

রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও ও মহাখালীসহ ৯ স্থা‌নে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া দু‌টি স্থা‌নে বাসে অগ্নিসং‌যোগ করা হ‌য়ে‌ছে। এসব ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত ১১টার মধ্যে এসব ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সর্বশেষ রা‌তে চিটাগাং রোড এলাকায় এক‌টি বাসে অগ্নিসং‌যোগ করা হয় বলে খবর পাওয়া গেছে।

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে রামপুরা বাংলাদেশ টেলিভিশনের সামনের সড়কে জোড়া হাতবোমা বিস্ফোরণ ঘটেছে।  

রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, বিটিভির সামনে বিপরীত পাশের সড়কে ককটেল বিস্ফোরণ হয়েছে, যেটি হাতিরঝিল থানা এলাকায় পড়েছে। 

তার আগে রাত ১০টার পর কাফরুল থানার সামনে বাসে আগুন দেওয়া হয়। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রাত ১০টার পর থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

একইদিন রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে ককটেলের বিস্ফোরণ ঘটা‌নো হ‌য়ে‌ছে বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান।  

রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মলয় বসির। 

এর কয়েক মিনিট আগে রাত পৌ‌নে ৮টার দি‌কে যাত্রাবাড়ী চৌরাস্তায় এলাকায় পরপর পাঁচ‌টি কক‌টে‌লের বিস্ফোরণ ঘটে। এতে ইবাদুর রহমান নামের একজন অটোরিকশাচালক আহত হয়েছেন।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, সন্ধ্যা পৌ‌নে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণের মধ্যে যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। 
 
এই বি‌স্ফোর‌ণে আহত রিকশা চালক‌কে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উড়ালসড়ক থেকে এসব ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার ওসি আহমেদ রাজু এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, দুর্বৃত্তরা পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এতে একজন রিকশাচালক আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এই ঘটনার কিছুক্ষণ আগে, সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

শের-ই বাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে ককটেল বা বোমা বিস্ফোরণের কোনও আলামত ঘটনাস্থলে পাওয়া যায়নি।

বনানী থানার পরিদর্শক (অপারেশন্স) এ কে এম মহিন উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে মহাখালীর আমতলী মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। দুর্বৃত্তরা মহাখালী ফ্লাইওভার থেকে ককটেলটি ছুড়েছিল। তবে এতে কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। 

এর আগে শুক্রবার বিকালে শাহজাহানপুর থানাধীন মালিবাগ রেলগেট সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, তিন তলা মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। সেগুলো নিচের সড়কে বিস্ফোরিত হয়।

শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, ওই সড়কে আমাদের চেকপোস্টের কার্যক্রম চলছিল। এর মধ্যেই ফ্লাইওভারের তিন তলার ওপর থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি জানান, নিচ থেকে দেখা যায়নি কারা ককটেল নিক্ষেপ করছে। তবে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ছাড়া বঙ্গবাজার ও গুলিস্তানেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।

/এসএন‌কে/এফআর/
সম্পর্কিত
সর্বহারা গ্রুপের নেতা বাঘার নেতৃত্বে পেঁয়াজ ব্যবসায়ীকে হত্যা: এসআরবি
বিস্ফোরণ ঘটিয়ে যুবলীগের মিছিল, গ্রেফতার ৩
চাঁদা না দিলেই হামলা-গুলি-হত্যা, নিরাপত্তা কোথায়?
সর্বশেষ খবর
সর্বহারা গ্রুপের নেতা বাঘার নেতৃত্বে পেঁয়াজ ব্যবসায়ীকে হত্যা: এসআরবি
সর্বহারা গ্রুপের নেতা বাঘার নেতৃত্বে পেঁয়াজ ব্যবসায়ীকে হত্যা: এসআরবি
বিস্ফোরণ ঘটিয়ে যুবলীগের মিছিল, গ্রেফতার ৩
বিস্ফোরণ ঘটিয়ে যুবলীগের মিছিল, গ্রেফতার ৩
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
নারীসহ আটক সেই পুলিশ কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে
নারীসহ আটক সেই পুলিশ কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’