রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

রাজধানীর মোহাম্মদপুর ও ভাটারায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই দুর্ঘটনা দুটি ঘটে।

জানা যায়, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় চলন্ত লেগুনা স্পিড ব্রেকার পার হওয়ার সময় পেছন থেকে পড়ে গিয়ে সাগর (১৫) নামে এক কিশোর নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত পৌনে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

সাগরের বাসা মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ১৬ তলা ভবনের পাশে। তার বাবার নাম ফিরোজ।

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. ইব্রাহিম বলেন, সাগর আগে হেলপার ও অটোরিকশা চালাতো। বর্তমানে সে বেকার। দুর্ঘটনার শিকার লেগুনার চালক রিফাত তার বন্ধু।

তিনি বলেন, সাগর ওই লেগুনার পেছনে ঝুলে বাসার দিকে আসার পথে স্পিড ব্রেকার পার হওয়ার সময় ঝাঁকুনিতে পড়ে যায়। এতে তার মাথায় আঘাত লাগে এবং রক্তাক্ত জখম হয়। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, ভাটারার নতুন বাজারের সাঈদনগর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সুমন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু রবিউল জানান, তারা সুমনের মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। ভাটারার সাঈদনগর এলাকায় তাদের মোটরসাইকেলটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে। এতে সুমন গুরুতর আহত হন।

সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১০টায় মৃত ঘোষণা করেন। নিহত সুমন গ্রিলের কাজ করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

/এআইবি/আইএ/ইউএস/
সম্পর্কিত
হাইওয়ে থানার সামনে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশফার্মগেটের ওভারব্রিজ এখন হকারমুক্ত, নজরদারি রাখার আশ্বাস ডিসির
ঢামেকে এক কারাবন্দির মৃত্যু
সর্বশেষ খবর
প্রতারণার শিকার ১৭ হাজার বিনিয়োগকারীকে ৭২ কোটি টাকা দেবে ডিএসই
প্রতারণার শিকার ১৭ হাজার বিনিয়োগকারীকে ৭২ কোটি টাকা দেবে ডিএসই
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না কোনও আইনজীবী
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না কোনও আইনজীবী
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সুবিধা নিতে পারে না কেন বাংলাদেশ
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সুবিধা নিতে পারে না কেন বাংলাদেশ
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কী করে: প্রশ্ন টিআইবির
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কী করে: প্রশ্ন টিআইবির
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার