সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮

সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহের সময় শিক্ষার্থীদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

আহতরা হলেন— প্রতিদিনের বাংলাদেশের জহিরুল ইসলাম, আগামীর সময়ের সিয়াম হোসেন গাজী ও কন্ট্রিবিউটর সাংবাদিক তোফায়েল আহমেদ। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢা‌মেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

হাসপাতা‌লে আহত সাংবাদিক জহিরুল ইসলাম বলেন, রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ওপর হামলা চালান। এতে আমিসহ তিন জন আহত হই। পরে পথচারীরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেছেন। আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

/এসএন‌কে/এফআর/
সম্পর্কিত
সালমান মুক্তাদিরের স্টুডিও ও ভবনে হামলা-ভাঙচুর, ১৩ জনের নামে মামলা
হামলা-দখল-চাঁদাবাজি থামবে কবে?
তুচ্ছ ঘটনায় বারবার তিন কলেজের সংঘর্ষ, আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক-ব্যবসায়ী
সর্বশেষ খবর
জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস, ড্রয়ের পর এবার হার দেখলেন ক্লপ
জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস, ড্রয়ের পর এবার হার দেখলেন ক্লপ
গোলকিপারের ভুলের মাশুল দিলো নরওয়ে, রোনালদো ছাড়াই পর্তুগালের জয়
গোলকিপারের ভুলের মাশুল দিলো নরওয়ে, রোনালদো ছাড়াই পর্তুগালের জয়
বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন
বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন
সালমান মুক্তাদিরের স্টুডিও ও ভবনে হামলা-ভাঙচুর, ১৩ জনের নামে মামলা
সালমান মুক্তাদিরের স্টুডিও ও ভবনে হামলা-ভাঙচুর, ১৩ জনের নামে মামলা
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত