রাজধানীতে ফ্ল্যাটে মিললো ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেফতার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৪ অক্টোবর ২০২৬, ১৬:৫৬ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৬:৫৬

রাজধানীর ভাটারা এলাকা থেকে ৩৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ঢাকা মেট্রো উপ-অঞ্চল দক্ষিণ। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা মাদকের বাজার মূল্য এক কোটি দুই লাখ টাকা বলে জানিয়েছে ডিএন‌সি।

গ্রেফতাররা হলেন- মালা বেগম ও তার ছেলে মামুন চোকদার।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ডিএনসি জানায়, গোপন সংবাদে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ভাটারার ছোলমাইদ ঢালিবাড়ী কাঁচা বাজার সংলগ্ন এক‌টি বা‌ড়ির নিচ তলার ফ্ল্যাটে অভিযান চালায় সংস্থার ডেমরা সা‌র্কেল। এ সময় সেখান থে‌কে মালা ও মামুনকে আটক করা হয়। 

ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি কফি কালার কাপড়ের সাইড ব্যাগের ভেতর কাগজ ও স্কচটেপে মোড়ানো ১৭টি প্যাকেটের ভেতর ৩৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

ডিএন‌সি বলছে, অভিযানকা‌লে সাহিদা বেগম ইতি নামের আরেকজন পালিয়ে যান। এই ঘটনায় ভাটারা থানায় মাদক আইনে মামলা হ‌য়ে‌ছে।

গ্রেফতার দুই জন সম্পর্কে মা ও ছেলে। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা গোপনে এনে তা রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদর বরাত দি‌য়ে ডিএন‌সি জানায়, সাহিদা বেগম ইতি উদ্ধার ইয়াবা ট্যাবলেটের প্রকৃত মালিক। ইতি কক্সবাজার থে‌কে ইয়াবা সংগ্রহ করে মালা বেগমের বাসায় মজুত করতেন এবং গাজীপুরের কোনাবাড়ী, সাইনর্বোড, টাঙ্গাইলের ভুয়াপুরসহ বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

/এসএন‌কে/এফআর/
সম্পর্কিত
আয়াস-মার্জিয়ার কাছে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য, পাঠানো হলো কারাগারে
ডিএমপির সাবেক কমিশনার ফারুক ও তার স্ত্রীর জমি-ফ্ল্যাট জব্দ
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা, সাক্ষ্য দিলেন পুলিশ পরিদর্শক
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের বিদেশি আয় দেশে আনতে এনআরবি ব্যাংক ও ফ্যাসেটের চুক্তি
ফ্রিল্যান্সারদের বিদেশি আয় দেশে আনতে এনআরবি ব্যাংক ও ফ্যাসেটের চুক্তি
ভারত থেকে সড়কপথে ২০ দেশ পেরিয়ে পৌঁছনো যাবে লন্ডনে!
ভারত থেকে সড়কপথে ২০ দেশ পেরিয়ে পৌঁছনো যাবে লন্ডনে!
অনুপ্রেরণাদায়ী তিনজনকে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
অনুপ্রেরণাদায়ী তিনজনকে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’