বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ০০:৫৯ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫

বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেল প্রকল্পের আওতায় চলতি মাসেই কমলাপুর, রাজারবাগ, মালিবাগ ও রামপুরা ভূগর্ভস্থ স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ শুরু হতে যাচ্ছে। প্যাকেজ-৩-এর আওতায় এ কাজ করা হবে।

ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (এমআরটি লাইন-১) প্রকল্প পরিচালক মো. সারওয়ার উদ্দিন খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চুক্তি প্যাকেজ-৪-এর আওতায় নতুনবাজার, উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর ভূগর্ভস্থ স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ এগিয়ে চলছে। এসবের মধ্যে উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনে এ কাজ শুরু হয় ২০২৫ সালের ২০ জানুয়ারি।

প্রকল্প পরিচালক জানান, চুক্তি প্যাকেজ-৬-এর আওতায় বিমানবন্দর, টার্মিনাল-৩ ও খিলক্ষেত স্টেশনে এবং প্যাকেজ-৫-এর আওতায় নর্দা স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল এমআরটি লাইন-১-এর নির্মাণকাজ ১২টি চুক্তি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। এর দুটি রুটের বিস্তারিত সমীক্ষা, জরিপ, প্রাথমিক নকশা ও বিস্তারিত নকশা প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে।

এমআরটি লাইন-১-এর ১২টি ভূগর্ভস্থ স্টেশনের আশপাশে ছড়িয়ে থাকা ইউটিলিটি লাইন ও সেবা স্থানান্তর করে একটি ‘ইউটিলিটি কমন করিডোরে’ নেওয়ার কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। নির্মাণকাজের আশপাশে যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

 

অবশিষ্ট স্টেশনগুলোতে ইউটিলিটি স্থানান্তরের কাজ মূল প্রকল্পের সংশ্লিষ্ট প্যাকেজের সঙ্গে সমন্বয় করে শেষ করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। প্রকল্প কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ২০২৭ সালের মার্চের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে কিছু কার্যক্রম আগামী বছরের অক্টোবর বা নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।

এমআরটি লাইন-১-এ পরস্পর সংযুক্ত দুটি রুট রয়েছে। এর মধ্যে ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ বিমানবন্দর রুটে ১২টি স্টেশন থাকবে। এ রুট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কমলাপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে যুক্ত করবে।

অপরদিকে, ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার দীর্ঘ পূর্বাচল রুটে সাতটি উড়াল ও দুটি ভূগর্ভস্থ স্টেশন থাকবে। এ রুট নতুনবাজারকে পূর্বাচলের সঙ্গে সংযুক্ত করবে।

প্রকল্প ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের জন্য বাংলাদেশ রেলওয়ে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদফতর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপূর্ত অধিদফতর এবং শিক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন জমি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।

গত ১৬ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এমআরটি লাইন-১ এবং ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ (উত্তর) প্রকল্পের সংশোধিত বাজেট অনুমোদন করে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) প্রকল্প দুটিতে অর্থায়ন করছে।

প্রকল্পটি চালু হলে রাজধানী ও আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যানজট কমানো এবং নগর পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, চুক্তি প্যাকেজ-১-এর আওতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় ৩৫ দশমিক ৯০ হেক্টর বা ৮৮ দশমিক ৭১ একর জমিতে ডিপো নির্মাণের জন্য ভূমি উন্নয়নকাজ ২০২৫ সালের ৩১ আগস্ট শেষ হয়েছে। এ কাজ শুরু হয়েছিল ২০২৩ সালের ১ মার্চ।

/এম/
সম্পর্কিত
বিদেশি পিস্তল-গুলিসহ ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেফতার
জর্ডান প্রবাসী স্ত্রীকে হত্যার পর লাশ ৪ টুকরো, যে বর্ণনা দিলো স্বামী
দাঁড়িয়ে দাঁড়িয়ে মারধর দেখা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার
সর্বশেষ খবর
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর