রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৬, ১৭:০৩ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৭:১২

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধন করে অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এদিকে, ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ডিএসসিসি এলাকায় পরিচালিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে শনিবার সকালে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টার এবং আজিমপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষা, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরিবেশ দূষণ রোধে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন তিনি।

পরে গ্রিন রোড ও আজিমপুরের সরকারি আবাসন এলাকা পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় এলাকার প্রধান সড়ক ও আশপাশের পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এবং ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএসসিসি জানায়, সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। জনসচেতনতা বাড়াতে দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

/এএইচএস/এম/
সম্পর্কিত
রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮১, সবচেয়ে বেশি মিরপুর জোনে
যে কারণে এবার সপ্তমী দুইদিন
সর্বশেষ খবর
এবার ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন
এবার ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় দুই দিনে ৪২৬০ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় দুই দিনে ৪২৬০ মামলা
লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার মেয়াদ পূর্ণ করবেই: নুরুল হক নুর
লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার মেয়াদ পূর্ণ করবেই: নুরুল হক নুর
টস করলেন হৃদয়, লিটনের কী হলো?
ত্রিদেশীয় সিরিজ টস করলেন হৃদয়, লিটনের কী হলো?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি