শেষ ধাপের তফসিল ঘোষণা, ভোট ৪ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৬, ১৮:০২আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৮:০৮

ইউপি নির্বাচন ষষ্ঠ ধাপের (শেষধাপের) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার বিকেলে ইসি এ ধাপে ৭২৪টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন। ইসির পরিচালক (গণসংযোগ) এস এম ‍আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, পঞ্চম ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা একদিন বাড়িয়ে ২ মে’র পরিবর্তে ৩ মে পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে ভোটগ্রহণসহ অন্য বিষয়গুলোর তারিখ অপরিবর্তিত থাকবে।  
এছাড়া ষষ্ঠ ধানের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৯ মে, মনোনয়নপত্র বাছাই ১১ ও ১২ মে এবং প্রত্যাহারের শেষ সময় ১৯ মে।
আরও পড়তে পারেন: আইএসের নামে ষড়যন্ত্র হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কমিশন ৬টি পৃথক ধাপে দেশের ৪ হাজার ২৭৫টি ইউপির নির্বাচনের উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবারের তফসিলের মধ্যদিয়ে যার সবগুলোরই তফসিল ঘোষণা শেষ হলো। ৬ ধাপের মধ্যে ইতোমধ্যে ৩টি ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ৭ মে চতুর্থ ও ২৮ মে পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

/ইএইচএস/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম