নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ২২ ডিসেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৬, ১৭:৪২আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৫:২২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এই তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী নাসিক নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৪ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৬ ও ২৭ নভেম্বর, প্রত্যাহার করা যাবে ৪ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ৫ ডিসেম্বর।

এবারই প্রথমবারের মতো সিটি করপোরেশন নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরআগে স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয়ভাবে না হওয়ায় প্রার্থীরা রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করতে পারতেন না।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ২০১১ সালের অক্টোবরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী মেয়র নির্বাচিত হন।

দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যেই নির্বাচনি বিধিমালা ও প্রার্থীদের জন্য আচরণবিধিতে কিছু পরিবর্তন আনা হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পাশাপাশি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানে ইসির পরিকল্পনা থাকলেও আইনগত জটিলতার কারণে শেষ সময়ে তা আটকে যায়।  

আগামী বছরের ফেব্রুয়ারিতে এই কমিশনের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ওয়ার্ড সংখ্যা ২৭টি। নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ড নয়টি। ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩৯২। এর মধ্যে নারী ২ লাখ ৩৭ হাজার ৮৭৮ এবং পুরুষ ২ লাখ ৪১ হাজার ৫১৪ জন।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী