গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন: আ.লীগের মনোনয়ন বিতরণ ৫ ও ৬ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৮, ১৮:৩৩আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৮:৩৬

গাজীপুর-খুলনা গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ করবে আওয়ামী লীগ। আগামী ৫ ও ৬ এপ্রিল ধানমন্ডিস্থ দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করতে হবে। পরদিন ৭ এপ্রিল সন্ধ্যা ৭টার মধ্যে একই স্থানে এই মনোনয়নের আবেদন ফরম জমা দিতে হবে। রবিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মনোনয়নপত্রের আবেদন ফরম জমা হওয়ার পর দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক ডেকে আগ্রহীদের ইন্টারভিউ নিয়ে যোগ্য প্রার্থী বাছাই করে তাকে দলের মনোনয়ন দেওয়া হবে। সিটি করপোরশেনের মেয়র পদটি দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে।

একই সংবাদ বিজ্ঞপ্তিতে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনভুক্ত ওয়ার্ডগুলোর কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে স্ব-স্ব ওয়ার্ডগুলোকে ৩ সদস্যের প্যানেল তৈরি করে পাঠাতে বলা হয়েছে। প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বর্ধিত সভা করে সম্ভাব্য প্রার্থীদের এই প্যানেল করতে বলা হয়েছে। 

প্যানেলটি মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে ৭ এপ্রিলের মধ্যে ধানমন্ডির কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম