ময়মনসিংহ সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৯, ০৮:০০আপডেট : ০৫ মে ২০১৯, ০৮:০১

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশের ১২তম এই সিটির প্রথম নির্বাচনে রবিবার (৫ মে) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। তবে, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ায় ভোট দেওয়ার মধ্য দিয়ে কেবল কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের নির্বাচিত করবেন নগরবাসী।

সিটি নির্বাচনে সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন কারণে স্থগিত হওয়া চারটি উপজেলা পরিষদ নির্বাচনেও আজ ভোটগ্রহণ চলছে।

ময়মনসিংহ সিটির ৩৩টি সাধারণ ওয়ার্ডে ২৪২ এবং সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৭০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ১২৭ ভোটকেন্দ্রের ৮৩০টি ভোটকক্ষে ভোট দেবেন ২ লাখ ৯৬ হাজার ৯৩৪ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৪৫৫ এবং মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ৪৭৯জন।

এদিকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান বলেন, প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে সবকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

এদিকে, রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, সুষ্ঠু ও সফলভাবে নির্বাচন সম্পন্ন করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

ইসি সূত্র জানায়, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিকেন্দ্রে ৩ জন করে মোট ৩৮১জন ও মোবাইল টিমে ২৩১ এবং স্ট্রাইকিং ফোর্সে ১৩২ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১২জন করে ৯৫ কেন্দ্রে ১ হাজার ১৪০ জন এবং প্রতি সাধারণ কেন্দ্রে ১০জন করে ৩২ কেন্দ্রে ৩২০জন আনসার সদস্য, স্ট্রাইকিং ফোর্স/মোবাইল টিমে ৩৩জন ব্যাটিলিয়ন আনসার, স্ট্রাইকিং ফোর্স/মোবাইল টিমে ১৮০ জন এপিবিএন এবং ৪২০জন বিজিবি সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবেন।

এই সিটিতে সাধারণ কেন্দ্রে ১২জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৫জন করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অবশ্য এর আগে অন্যান্য সিটি করপোরেশন নির্বাচনে দেখা গেছে সাধারণকেন্দ্রে ১৯ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২০জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

গত ৫ মে ভোট গ্রহণের দিন নির্ধারণ করে গত ২৫ মার্চ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

এদিকে স্থগিত হওয়া কুমিল্লার বড়ুরা, ময়মনসিংহের ত্রিশাল ও লালমনিরহাটের আদিতমারী উপজেলাতেও রবিবার সকাল থেকেই ভোটগ্রহণ হচ্ছে। শুধু চেয়ারম্যান পদে ভোট হবে নীলফামারীর জলঢাকা উপজেলায়। এছাড়া সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম