সিটি নির্বাচন: ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীদের প্রচারণা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২০, ২০:০৫আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২০:১০

সিটি নির্বাচন: ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীদের প্রচারণা শুরু ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মেয়র পদের নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়েছেন তারা।

দলটির ঢাকা দক্ষিণে মেয়র পদ প্রার্থী আব্দুর রহমান জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন আব্দুর রহমান। এ সময় সন্ত্রাস, দুর্নীতি ও জনদুর্ভোগ লাঘব করে স্মার্ট ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকাবাসীর পাশে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি বায়তুল মোকাররম উত্তর গেট, দক্ষিণ গেট ও পশ্চিম গেট, জিপিও, পুরানা পল্টন, নয়াপল্টন, দৈনিকবাংলা, বিজয়নগর এলাকায় গণসংযোগ চালান।

প্রচারণায় সময় আব্দুর রহমানের সঙ্গে ছিলেন দলটির কেন্দ্রীয় রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, ঢাকা দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।
এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় নির্বাচনি প্রচারণা চালিয়েছেন দলটির মেয়র প্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। এই সময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী