মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২০, ১৬:০৪আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৭:০১

চার মেয়র প্রার্থী

রাত পোহালেই ঢাকা উত্তর ‍ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। মেয়র প্রার্থীরা নিজ নিজ এলাকার ভোট দেবেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ধানমন্ডির ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেবেন। বিএনপির মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন ভোট দেবেন শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তারা ভোট দেবেন বলে জানা গেছে। আর জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন লালবাগের আমলিগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯-১০টার মধ্যে ভোট দেবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম সকাল ৮টার দিকে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন। বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল সকাল ৮টায় গুলশানের মানারাত ইন্টারন্যশনাল স্কুলে ভোট দেবেন বলে জানা গেছে। এছাড়া আরেক মেয়র পদপ্রার্থী সিপিবির আহাম্মদ সাজেদুল হক রুবেল মিরপুরে আদর্শ স্কুলে বেলা ১১টায় ভোট দেবেন।

রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৮-৯টার মধ্যে ভোট দেবেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মেয়র পদপ্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

/এইচএএইচ/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম