মাঠ পর্যায়ের প্রচারের সঙ্গে জরিপের মিল পেয়েছেন আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২০, ১৮:৪৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৯:১৩

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আতিক

মাঠ পর্যায়ের প্রচারের সময় যে চিত্র দেখা গেছে তার সঙ্গে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জরিপের মিল পেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে বনানী জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি একথা জানান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে ফেসবুকে পেজে জয় সিটি নির্বাচন নিয়ে করা জরিপের ফল প্রকাশ করেন।   

আতিক  বলেন, ‘রাতে আমি জরিপটি দেখেছি। ১০ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে আমরা গণসংযোগ ও প্রচার শুরু করেছি। সেখানে দল-মত নির্বিশেষে সবার উপস্থিতি ছিল। মাঠপর্যায়ে প্রচারে অংশ নিয়ে যা দেখেছি তাতে বোঝা যায় যে আমাদের ধারণার সঙ্গে জরিপ মিলে গেছে। কয়েকটি ছোটখাটো ঘটনা ছাড়া পরিবেশ উৎসবমুখর ছিল।’

তিনি বলেন, ‘ঢাকায় কোটি কোটি লোকের বসবাস। এখানে কিছু কিছু ঘটনা ঘটতে পারে। এরপরও সার্বিক সুন্দর পরিস্থিতি বিরাজ করছে।’

পরে উৎসবমুখর পরিবেশে শনিবারের নির্বাচনে অংশ নিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

/এসও/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস