গণমাধ্যমকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে ইশরাকের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২০, ২০:০৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ২০:৫৬

ইশরাকের পাঠানো চিঠি আগামীকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সিটি নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত গণমাধ্যমকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমের কাছে চিঠিটি পাঠিয়েছেন ইশরাক। তার মিডিয়া উইংয়ের কর্মকর্তা খুরশীদ আলম এ তথ্য জানান।

চিঠিতে ইশরাক বলেছেন, দেশের রাজনৈতিক অবস্থা, বিশেষ করে গণতন্ত্র ও ভোটের অধিকারবিহীন প্রেক্ষাপটে আসন্ন সিটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ২০ দিন নির্বাচনি প্রচার চালানোর সময় আমি নগরবাসীর অকুণ্ঠ সমর্থনের পাশাপাশি মিডিয়াকর্মীদের সহযোগিতাও পেয়েছি। এজন্য নগরবাসী ও আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ।

সিটি নির্বাচন প্রক্রিয়ায় অনেক অভিযোগ ছিল এবং আছে বলে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে নির্বাচন কমিশনে বিভিন্ন সময় অভিযোগও দেওয়া হয়েছে। মিডিয়ার মাধ্যমে দেশবাসীর নজরেও আনা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন সেসব অভিযোগের বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি।

তিনি আরও বলেন, ‘আমি ও আমার দল শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এবং তাদের ভোট প্রদানের মাধ্যমে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের এই চাওয়ার সঙ্গে আপনারাও একমত বলে মনে করি। কিন্তু নির্বাচন কমিশনের নির্লিপ্ততায় আমি আশঙ্কিত। নানা অনিয়ম, ভোটকেন্দ্র নিয়ন্ত্রণ, দখল ও কারচুপির আশঙ্কাও করছেন নগরবাসী। এরকম পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত গণমাধ্যমকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে বিশেষভাবে অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, সিটি নির্বাচনে অনিয়মসহ জনগণের ভোটের অধিকার যদি কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, তা যেন গণমাধ্যমের সাহায্যে দেশবাসী অবহিত হতে পারেন সে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করি।

/এএইচআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী