ঢাকা দক্ষিণে ১২৫ কেন্দ্রে এগিয়ে নৌকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৫

ঢাকা দক্ষিণে ১২৫ কেন্দ্রে এগিয়ে নৌকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু করেছেন রিটারানিং কর্মকর্তা আব্দুল বাতেন। শনিবার (১ ফেব্রুয়ারি)  বিকাল পৌনে ৫ টায় শিল্পকলায় এই ফলাফল ঘোষণা শুরু হয়। দক্ষিণের ১২৫টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে শুরুতে এগিয়ে আছে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে নূর তাপস। তিনি পেয়েছেন ৩৬৭০৫ ভোট। ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ২৩৭১৭ ভোট।

এছাড়া মাছ প্রতীকে আব্দুন সামাদ সুজন পেয়েছেন ১০১৩ ভোট। আম প্রতীকে বাহারানে সুলতান বাহার পেয়েছেন ২১১ ভোট। ডাব প্রতীকে আক্তারুজামান ওরছে আয়াতুল্লাহ পেয়েছেন ১২৩ ভোট। হাতপাখা প্রতীকে আব্দুর রহমান পেয়েছেন ১৫২০ ভোট। লাঙ্গল প্রতীকে সাইফুদ্দিন মিলন পেয়েছেন ৩৮৩ ভোট।

রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, আমরা কাউন্সিলরদের আংশিক ফল প্রকাশ করবো না। কারণ, তাহলে অনেক সময় লাগবে। যখন ওয়ার্ড কাউন্সিলরদের পূর্ণাঙ্গ ফল পাবো, তখন আমরা জয়ী প্রার্থী ও তার নিকটতম প্রার্থীর ভোট সংখ্যা জানিয়ে দেবো।

/এআরআর /এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের