রাত পোহালেই ৮৩৮ ইউপিতে ভোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২১, ০০:০৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০০:০৭

চতুর্থ ধাপে দেশের ৮৩৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আজ (২৬ ডিসেম্বর)। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এবারের ধাপে ৮০০ ইউপিতে ব্যালট এবং ৩৮টিতে ইভিএমে নির্বাচন হবে।

ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি মালামাল পৌঁছে গেছে।

তৃণমূলের এই ভোটে উৎসব-আমেজের পাশাপাশি ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। কারণ কয়েক ধাপের ইউপি ভোটে সহিংসতায় এ পর্যন্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে। নির্বাচনি পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটের পরও তারা থাকবেন। সেই সঙ্গে মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেট।

চতুর্থ ধাপের ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৯৫ জন জনপ্রতিনিধি। এর মধ্যে চেয়ারম্যান ৪৮, সংরক্ষিত সদস্য ১১২ ও সাধারণ সদস্য ১৩৫ জন।

এবারের ধাপে ভোটের লড়াইয়ে আছেন ৪৩ হাজার ৪৩৩ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান ৩ হাজার ৮১৪, সংরক্ষিত সদস্য ৯ হাজার ৫১৩ ও সাধারণ সদস্য ৩০ হাজার ১০৬ জন।  নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে ভোটে না থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলটির নেতা-কর্মীরা অংশ নিচ্ছেন।

আশা করা হচ্ছে, এই নির্বাচনে ১ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬৬০ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। ৯ হাজার ২২৪টি কেন্দ্রের ৪৯ হাজার ৮৩২টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইউপি ভোটকে কেন্দ্র করে বেশকিছু এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে এবার। পরিস্থিতি সামলাতে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে। পাশাপাশি সব পক্ষের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে আসছে সাংবিধানিক সংস্থাটি।

করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রথম ধাপে ২১ জুন ও ২০ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর এবং তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ভোটগ্রহণ হয়। এবার চতুর্থ ধাপে ৮৩৮ ইউপিতে নির্বাচন হতে যাচ্ছে।

পঞ্চম ধাপে আগামী বছরের ৫ জানুয়ারি ৭০৭ ইউপিতে এবং ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৯ ইউপিতে ভোট হওয়ার কথা রয়েছে।

/ইএইচএস/জেএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি