গণফোরামের মন্টু-সুব্রত অংশের নিবন্ধন প্রশ্নে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ০৩:১১আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৩:১১

গণফোরামের একাংশকে (সভাপতি- মোস্তফা মহসীন মন্টু ও সাধারণ সম্পাদক- পদে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী) কেন নিবন্ধন দেওয়া হয়নি, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন ও ড.কামালের নেতৃত্বে গঠিত গণফোরামকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

তাদের রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৮ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মহসিন রশিদ।

এর আগে, ২০২১ সালের ৩ ডিসেম্বর বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। সাংগঠনিক অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি নির্বাচনের জন্য বিষয় নির্বাচনী কমিটি গঠিত হয়। বিষয় নির্বাচনী কমিটি সর্বসম্মতিক্রমে মোস্তফা মোহসীন মন্টুকে সভাপতি ও সুব্রত চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৫৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে।

এরপর গত ২৭ জানুয়ারি মন্টু-সুব্রত কমিটি নিবন্ধন এবং প্রতীকের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে। কিন্তু গত ১৬ ফেব্রুয়ারি ইসি সে আবেদন খারিজ করে দেন। কারণ, ইতিমধ্যে ড.কামাল হোসেনের নেতৃত্ব গণফোরাম নির্বাচন কমিশনে নিবন্ধিত রয়েছে।

তাই নিজেদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্টে রিট দায়ের করে গণফোরামের একাংশ (সভাপতি- মোস্তফা মহসীন মন্টু ও সাধারণ সম্পাদক- পদে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী)।

/বিআই/এলকে/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের