ইউপি নির্বাচন ২০১৬

মনোনয়ন বিক্রির গুজবে ইউনিয়ন আ.লীগ সভাপতির বাড়িতে হামলা

কুমিল্লা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫৪

শাহজাহান সরকারকে তুলে নিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা নিজের মনোনয়ন অন্য প্রার্থীর কাছে বিক্রি করে দেওয়ার গুজবে কুমিল্লার দেবিদ্বারে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সরকারের বাড়ি ভাঙচুর করে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আটকে রাখেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। শনিবার বেলা ১১টায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। শাহজাহান সরকার মনোনয়ন বিক্রি করেননি বলে নিশ্চিত করেন ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি করিম সরকার।
ইউনিয়ন আওয়ামী লীগের এই সভাপতি বলেন, দলীয় প্রার্থী নির্বাচনে সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রত্যেক ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকদের মতামত ও ভোট নেওয়া হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান শাহজাহান সরকারকে শতভাগ ভোট দেন নেতারা। তার নাম কেন্দ্রে পাঠানো হয়। ১৯ ফেব্রুয়ারি বিকালে হঠাৎ জানতে পারি তৃণমূলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মনগড়া ভাবে সফিক নামের এক ব্যক্তিকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
করিম সরকার বলেন, এতে শাহজাহান সরকার কারও প্ররোচনায় সফিক নামের ওই ব্যক্তির নিকট তার মনোনয়ন বিক্রি করে দিয়েছেন বলে ধারণা জন্মায় নেতা-কর্মীদের মধ্যে। ওই ক্ষোভে শনিবার নেতা-কর্মীরা তুলাগাঁও গ্রামের শাহজাহান সরকারের বাড়ি-ঘর ভাঙচুর করে। এক পর্যায়ে তারা শাহজাহান সরকারকে ঘর থেকে তুলে নিয়ে পাশ্ববর্তী তুলাগাঁও উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মামুনুর রশিদ সরকার বলেন, ঘটনার সময় স্থানীয় এমপি মোবাইল ফোনে মনোনয়ন বিক্রির বিষয়টি মিথ্যা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হয়েছে বলে আমাদের জানান। পরিস্থিতি শান্ত করতে শাহজাহান সরকারকে নির্বাচন অংশ নিতেও তিনি পরামর্শ দেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের