সিরাজগঞ্জের সয়দাবাদ ইউপি নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত

সিরাজগঞ্জদ প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ১৫:১১আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৫:১৯

সী ইউপি নির্বাচন-২০১৬ মানা সংক্রান্ত বিরোধের জেরে উচ্চ আদালতের নির্দেশে সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার এ খবর পৌঁছানোর পরপরই সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী নবিদুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান সোপ্তিক আহম্মেদ মিঠু মুখোমুখি অবস্থান নিয়েছেন। উভয় প্রার্থীর সমর্থকরা সয়দাবাদ ইউনিয়নের কড্ডায় বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দফায়-দফায় সংঘর্ষে লিপ্ত হন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে কড্ডায় বর্তমান চেয়ারম্যান সোপ্তিক আহম্মেদ মিঠুর অফিস, বাড়িঘর এবং নিজ ভবনে একটি হাসপাতাল ভাঙচুরসহ মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে।
খবর পেয়ে সদর ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ রাউন্ড শর্টগানের গুলি ও লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উভয়পক্ষের সংর্ঘষ এবং পুলিশের গুলি ও লাঠিচার্জে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমান চেয়ারম্যান সোপ্তিক আহম্মেদ মিঠু জানান, সয়দাবাদ ইউনিয়নের সীমানা নিয়ে দীর্ঘদিন থেকেই বিরোধ ও সমস্যা রয়েছে। এ সংক্রান্ত বিষয়ে ইউনিয়নবাসীর পক্ষে পরিষদের সকল সদস্য রেজুলেশন করে সম্প্রতি উচ্চ আদালত বরাবর রিট করা হয়। দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার সকালে এ সংক্রান্ত একটি আদেশ নির্বাচন কমিশন থেকে জেলা ও উপজেলা নির্বাচন অফিসে আসে। সীমানা সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে নির্বাচন কমিশন থেকে তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করা হয়। বিষয়টি জানাজানি হলে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী নবিদুল ইসলাম ও তার ভাই মমিন মেম্বার সংঘবদ্ধ হয়ে আমার লোকজনের ওপর হামলা চালিয়ে বাড়িঘর, আমার বিল্ডিং এ ভাড়া দেওয়া একটি হাসপাতাল ও অফিস ভাঙচুরসহ মহাসড়ক অবরোধ করে। এ সময় আমার বেশ ক’জন সমর্থক আহত হন।

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি